- চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল
- ক্রিয়েটিভ কর্নার
- দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল
- দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল
- প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগ
- বায়োটেকনোলজি বিভাগ
- বাণিজ্য বিভাগ
- ভোক্তা বিষয়ক বিভাগ
- শিল্প নীতি ও উন্নয়ন বিভাগ (DIPP)
- ডাক বিভাগ
- বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ
- টেলিযোগাযোগ বিভাগ
- ডিজিটাল ইন্ডিয়া
- অর্থনৈতিক বিষয়
- এক ভারত শ্রেষ্ঠ ভারত
- শক্তি সংরক্ষণ
- ব্যয় পরিচালনা কমিশন
- খাদ্য নিরাপত্তা
- গান্ধী@150
- কন্যাশিশুদের শিক্ষা
- সরকারি বিজ্ঞাপন
- গ্রিন ইন্ডিয়া
- ইনক্রেডিবল ইন্ডিয়া!
- ইন্ডিয়া টেক্সটাইল
- ভারতীয় রেল
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা -ISRO
- চাকরি সৃষ্টি
- LiFE-21 দিবস চ্যালেঞ্জ
- মন কি বাত
- ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং-মুক্ত ভারত
- উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়
- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
- রসায়ন ও সার মন্ত্রণালয়
- সিভিল এভিয়েশন মন্ত্রালয়
- কয়লা মন্ত্রণালয়
- কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
- প্রতিরক্ষা মন্ত্রণালয়
- ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়
- শিক্ষা মন্ত্রণালয়
- ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
- পররাষ্ট্র মন্ত্রণালয়
- অর্থ মন্ত্রণালয়
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়
- তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়
- জলশক্তি মন্ত্রণালয়
- আইন ও বিচার মন্ত্রণালয়
- ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক (MSME)
- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
- বিদ্যুত্ মন্ত্রণালয়
- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
- পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক
- ইস্পাত মন্ত্রক
- নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়
- মাইগভ মুভ - ভলেন্টিয়ার
- নতুন শিক্ষা নীতি
- নিউ ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ
- নীতি আয়োগ
- ভারতের বিকাশের জন্য প্রবাসী ভারতীয়দের সহযোগিতা
- ওপেন ফোরাম
- প্রধানমন্ত্রীর লাইভ ইভেন্ট
- রাজস্ব ও GST
- গ্রামীণ উন্নয়ন
- সংসদ আদর্শ গ্রাম যোজনা
- সক্রিয় পঞ্চায়েত
- দক্ষতা উন্নয়ন
- স্মার্ট শহর
- স্পোর্টি ইন্ডিয়া
- স্বচ্ছ ভারত (ক্লিন ইন্ডিয়া)
- আদিবাসী উন্নয়ন
- ওয়াটারশেড ব্যবস্থাপনা
- জাতি গঠনের জন্য যুবসমাজ
TRAI DND রিল চ্যালেঞ্জ - স্প্যাম রিপোর্ট করুন, ভারতকে শক্তিশালী করে তুলুন

স্প্যাম কল এবং অবাঞ্ছিত মেসেজে বিরক্ত হয়ে গেছেন? এখনই সময় বিষয়টা নিয়ন্ত্রণে আনার। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI), মাইগভ-এর সহযোগিতায়, ভারতের ছাত্রছাত্রী, কনটেন্ট ক্রিয়েটর, ...
স্প্যাম কল এবং অবাঞ্ছিত মেসেজে বিরক্ত হয়ে গেছেন? এখনই সময় বিষয়টা নিয়ন্ত্রণে আনার।
টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-এর সহযোগিতায়, মাইগভভারতের ছাত্রছাত্রী, কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, স্টার্টআপ এবং ডিজিটাল উৎসাহীদের আহ্বান জানাচ্ছে TRAI DND (ডু নট ডিস্টার্ব) অ্যাপটি ডাউনলোড করার, এটাকে ভালো করে বোঝার এবং ব্যবহার করার, এবং এই নিয়ে একটি ছোট রিল তৈরি করার যা আপনার অভিজ্ঞতা তুলে ধরবে।
স্প্যাম কল এবং অবাঞ্ছিত বার্তা শুধু বিরক্তিকরই নয় এগুলো ভোক্তার নিরাপত্তা এবং ডিজিটাল আস্থার জন্য ঝুঁকিও সৃষ্টি করতে পারে। TRAI DND অ্যাপ টেলিকম গ্রাহকদের স্প্যাম কল ও এসএমএস রিপোর্ট করার সুযোগ দেয়, যোগাযোগের পছন্দসমূহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অভিযোগের অবস্থা ট্র্যাক করতে সক্ষম করে এবং একটি পরিষ্কার ও নিরাপদ টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে অবদান রাখে।
এটি সহজ, ব্যবহারবান্ধব এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিয়ন্ত্রণ আবার সঠিক জায়গায় ফিরে আসে - অর্থাৎ আপনার হাতেই।
ডাউনলোড করুন। রাস্তা বানান। পরিবর্তনের নেতৃত্ব দিন।
TRAI সম্পর্কেটেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI) নিয়ন্ত্রক নজরদারি, অভিযোগ পর্যবেক্ষণ কাঠামো, সচেতনতা উদ্যোগ এবং অংশীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে টেলিকম ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত করে। TRAI নিয়মিতভাবে কনজিউমার আউটরিচ প্রোগ্রাম (COP), কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (CAP), গণমাধ্যম প্রচারাভিযান এবং ডিজিটাল সচেতনতা উদ্যোগ পরিচালনা করে নাগরিকদের ক্ষমতায়িত করে।
অংশগ্রহণমূলক ডিজিটাল সম্পৃক্ততার অংশ হিসেবে, TRAI প্রতি মাসে রিল-ভিত্তিক একটি প্রতিযোগিতা পরিচালনা করছে, যার মাধ্যমে ইনফ্লুয়েন্সার ইকোসিস্টেম এবং ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (UGC) ব্যবহার করে TRAI DND অ্যাপের মাধ্যমে স্প্যাম রিপোর্টিং সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধি করা হবে।
TRAI DND অ্যাপ সম্পর্কে
TRAI DND (ডু নট ডিস্টার্ব) অ্যাপ টেলিকম গ্রাহকদের সক্ষম করে:
1. অবাঞ্ছিত বাণিজ্যিক যোগাযোগ (UCC) ব্লক করার জন্য তাদের পছন্দগুলো রেজিস্টার করতে
2. স্প্যাম কল ও SMS-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে
3. অভিযোগের অবস্থা পর্যবেক্ষণ করতে
4. টেলিমার্কেটিং প্রথার উপর ভোক্তা নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে
অ্যাপ দিয়ে স্প্যাম রিপোর্ট করার মাধ্যমে ভোক্তারা এমন নিয়ন্ত্রক পদক্ষেপে অবদান রাখেন যা সকল টেলিকম ব্যবহারকারীকে সুরক্ষিত করে।
আপনাকে যা করতে হবে
এখানে আপনার চ্যালেঞ্জটি দেওয়া হলো:
1. TRAI DND অ্যাপ ডাউনলোড করুন
2. এর ফিচারগুলো অন্বেষণ করুন
3. একটি 30-60 সেকেন্ডের রিল তৈরি করুন যেখানে দেখাবেন:
অ্যাপটি কীভাবে কাজ করে
স্প্যাম রিপোর্ট করা কেন গুরুত্বপূর্ণ
অ্যাপটি কীভাবে আপনাকে বা আপনার কমিউনিটিকে সাহায্য করে সেই ব্যাপারে সৃজনশীল হোন। তথ্যপূর্ণ থাকুন। বিষয়টিকে প্রাসঙ্গিক করে তুলুন।
আপনার রিল অন্যদের অনুপ্রাণিত করতে পারে এবং ভারতের ডিজিটাল পরিসরকে আরও নিরাপদ করে তুলতে সাহায্য করতে পারে।
রিল জমা দেওয়ার নির্দেশিকা
1. অংশগ্রহণকারীদের এন্ট্রি প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য ভারতীয় আইটি আইন মেনে চলতে হবে।
2. ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ সকলের অংশগ্রহণের জন্য উন্মুক্ত।
3. কোনও এন্ট্রি ফি নেই।
4. রিলের সময়সীমা: ন্যূনতম 30 সেকেন্ড; সর্বোচ্চ 60 সেকেন্ড।
5. ফাইলের ধরন: MP4, পোর্ট্রেট মোড (9:16), উচ্চ রেজোলিউশন।
6. ভাষা: ইংরেজি, হিন্দি অথবা যে কোনও ভারতীয় ভাষা (ইংরেজি-ব্যতীত অন্যান্য ভাষায় এন্ট্রির জন্য ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।)।
7. একজন অংশগ্রহণকারী প্রতি মাসে শুধুমাত্র একটি এন্ট্রিই জমা দিতে পারবেন।
8. রিল অবশ্যই মৌলিক হতে হবে; নকল বা কপিরাইট লঙ্ঘন করলে অযোগ্য ঘোষণা করা হবে।
9. কনটেন্টে TRAI DND অ্যাপের বৈশিষ্ট্য, উপযোগিতা বা ভোক্তা সুবিধাগুলি তুলে ধরতে হবে।
10. কনটেন্টে মানহানিকর, রাজনৈতিক, বিভ্রান্তিকর বা কোনও আইন বা TRAI নির্দেশিকা লঙ্ঘনকারী বিষয়বস্তু থাকা যাবে না।
আবশ্যিক সোশ্যাল মিডিয়া ও জমা দেওয়ার শর্তাবলি
রিলটি অবশ্যই একটি পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (Instagram, YouTube, Facebook ইত্যাদি) আপলোড করতে হবে।
2. মূল্যায়নের জন্য অংশগ্রহণকারীদের তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল/পোস্ট 'পাবলিক' রাখতে হবে।
3. যে প্ল্যাটফর্মে রিল আপলোড করা হয়েছে, সেই একই প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীদের TRAI-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে।
4. রিল পোস্ট করার সময় ক্যাপশন/পোস্টে TRAI-এর অফিসিয়াল হ্যান্ডেল ট্যাগ করতে হবে এবং নির্ধারিত ক্যাম্পেইন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
5. রিলের পাবলিক লিঙ্ক মাইগভ-এ জমা দিতে হবে।
6. নির্ধারিত ফলো, ট্যাগ, হ্যাশট্যাগ সংক্রান্ত নিয়ম না মানা হলে বা প্রাইভেট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে এন্ট্রি বাতিল হতে পারে।
7. সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে অংশগ্রহণকারীদের তাদের রিল বেশি করে শেয়ার করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
ক্যাম্পেইন হ্যাশট্যাগ #SpamKaTheEnd #ReportSpamWithTRAI দেওয়া আবশ্যিক
মূল্যায়নের মানদণ্ড
TRAI কর্তৃক গঠিত বিচারক মণ্ডলী নিম্নলিখিত ভিত্তিতে এন্ট্রিগুলো মূল্যায়ন করবেন:
1. প্রাসঙ্গিকতা (30%) - অ্যাপের উদ্দেশ্য ও নিয়ন্ত্রক বার্তার সাথে সামঞ্জস্যতা
2. সৃজনশীলতা ও মৌলিকতা (30%) - অভিনব উপায়ে গল্প বলার ধরন ও উপস্থাপনা
3. যোগাযোগের স্পষ্টতা (25%) - ফিচার ও ভোক্তা সুবিধার নির্ভুল ব্যাখ্যা
4. কারিগরি মান (15%) - অডিও-ভিজ্যুয়াল স্বচ্ছতা ও প্রোডাকশনের মান
নির্ধারিত জমা দেওয়ার নির্দেশিকা পূরণকারী এন্ট্রিগুলো শর্টলিস্ট করা হবে। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক হবে।
পুরস্কার
শীর্ষ 5 জন বিজয়ীকে নগদ পুরস্কার প্রদান করা হবে:
প্রথম পুরস্কার - ₹10,000/-
দ্বিতীয় পুরস্কার - ₹7,500/-
তৃতীয় পুরস্কার - ₹5,000/-
4র্থ পুরস্কার - ₹2,500/-
5ম পুরস্কার - ₹2,500/-
1. বিজয়ীরা একটি প্রশংসাপত্র পাবেন।
2. বিজয়ী রিলগুলো TRAI-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হবে।
এখানে ক্লিক করুন নিয়ম ও শর্তাবলীর জন্য।