হোম | মাইগভ

অ্যাক্সেসিবিলিটি
অ্যাক্সেসিবিলিটি টুলস
রঙ সামঞ্জস্য
অক্ষরের আকার
নেভিগেশন সামঞ্জস্য
স্ক্রিন রিডার আইকনস্ক্রিন রিডার

সাইবার সুরক্ষা কি কাহানি- আপকি জুবানী - ভিডিও প্রতিযোগিতা

সাইবার সুরক্ষা কি কাহানি আপকী জুবানী - ভিডিও তৈরির প্রতিযোগিতা
শুরুর তারিখ :
Apr 09, 2025
শেষ তারিখ :
Jul 08, 2025
17:30 PM IST (GMT +5.30 Hrs)
Submission Closed

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C), মাইগভের-এর সহযোগিতায়, আপনাকে সাইবার স্ক্যামের সম্মুখীন হওয়ার বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আমন্ত্রণ জানা ...

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) স্বরাষ্ট্র মন্ত্রণালয় -এর সহযোগীতায় মাইগভ, আপনাকে সাইবার স্ক্যামের সম্মুখীন হওয়ার বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। আপনি কি ঠিক সময়ে সাইবার স্ক্যামকে শনাক্ত করেছেন এবং ফাঁদে পা দেওয়া থেকে বেঁচে গেছেন অথবা আপনি প্রতারিত হয়েছেন কিন্তু পরে পুলিশ এবং সাইবার হেল্পলাইন 1930 -এর সাহায্যে আপনার হারানো অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছেন - আপনার গল্প হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত এবং শিক্ষিত করতে পারে!

কীভাবে অংশগ্রহণ করবেন?
1. সাইবার অপরাধ সচেতনতা সম্পর্কিত আপনার অভিজ্ঞতা শেয়ার করে 1 মিনিটের একটি ভিডিও তৈরি করুন।
2. (X, Instagram বা Facebook) এই প্ল্যাটফর্মগুলোর যে কোনও একটিতে ভিডিওটি আপলোড করুন।
3. ওই প্ল্যাটফর্মে @CyberDost লিখে ট্যাগ করুন।
4. #CyberSuraksha #CyberDost #CyberSuccessStory হ্যাশট্যাগ ব্যবহার করুন।
5. মাইগভ-এ আপনার পোস্টের লিঙ্কটি শেয়ার করুন

মূল্যায়নের মানদণ্ড: মৌলিকতা, সরলতা, আপেক্ষিকতা এবং সামাজিক প্রভাব/সচেতনতার ভিত্তিতে নির্বাচন কমিটি এন্ট্রিগুলো পরখ করবে।

পুরস্কার:
সেরা 10টি সবচেয়ে অনুপ্রেরণামূলক এবং সচেতনতামূলক ভিডিওর গল্প বিজেতা হিসাবে নির্বাচিত হবে এবং তাঁরা পাবেন:
(i) I4C-এর তরফ থেকে ডিজিটাল সার্টিফিকেট
(ii) এক্সক্লুসিভ I4C মার্চেন্ডাইজ: টি-শার্ট, টুপি ও ব্যাজ

এখানে ক্লিক করুন নিয়ম এবং শর্তাবলীর জন্য (PDF - 623 KB)

I4C সম্পর্কিত যে কোনও প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে সরাসরি I4C-এর ওয়েবসাইটে যান - https://i4c.mha.gov.in/

এই কাজের অধীনে জমা পড়েছে
293
মোট
0
অনুমোদিত
293
পর্যালোচনাধীন