হোম | মাইগভ

অ্যাক্সেসিবিলিটি
অ্যাক্সেসিবিলিটি টুলস
রঙ সামঞ্জস্য
অক্ষরের আকার
নেভিগেশন সামঞ্জস্য
স্ক্রিন রিডার আইকনস্ক্রিন রিডার

আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে জাতীয় চ্যানেল জিঙ্গল প্রতিযোগিতা

আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে জাতীয় চ্যানেল জিঙ্গল প্রতিযোগিতা
শুরুর তারিখ :
Apr 23, 2026
শেষ তারিখ :
May 25, 2026
23:45 PM IST (GMT +5.30 Hrs)

আকাশবাণী (প্রসার ভারতী), মাইগভ-এর সহযোগিতায়, সমগ্র ভারতীয়দের আকাশবাণী @90 - ভারতের সুরেলা কণ্ঠস্বর থিমের ওপর আয়োজিত একটি জিঙ্গল তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণের ...

আকাশবাণী (প্রসার ভারতী), মাইগভ-এর সহযোগিতায়, সমগ্র ভারতীয়দের আকাশবাণী @90 - ভারতের সুরেলা কণ্ঠস্বর থিমের ওপর আয়োজিত একটি জিঙ্গল তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

বিষয়বস্তু: ভারতের সুরেলা কণ্ঠস্বর

উদ্দেশ্য: 90 বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে, আকাশবাণীর চ্যানেলগুলোর জন্য এমন প্রাণবন্ত, শ্রুতিমধুর ও আধুনিক জিঙ্গেল তৈরি করতে হবে যা আজকের শ্রোতার মনে দাগ কাটবে।

লক্ষ্য চ্যানেলসমূহ:
1. এফএম গোল্ড: "ক্লাসিক ও প্রিমিয়াম" এর ছোঁয়া
2. এফএম রেইনবো: "প্রাণবন্ত ও তারুণ্যের" ছোঁয়া
3. বিবিধ ভারতী (VBS): "সবার জন্য, ঐতিহ্যের সুর"

সময়কাল: 20 থেকে 50 সেকেন্ড

অডিও কম্পোজিশন: অবশ্যই কণ্ঠস্বর (গানের কথা/স্লোগান) এবং নেপথ্যে বাদ্যযন্ত্রের সুর থাকতে হবে।

ফরম্যাট: উচ্চ-বিটরেট MP3 বা WAV (সর্বনিম্ন 128kbps, 44.1kHz)।

ভাষা: হিন্দি বা ইংরেজী ভাষায়

বিচারের মানদণ্ড:
1. আকর্ষণীয় এবং স্মরণযোগ্যতা: জিঙ্গলটি শ্রোতার মনে যাতে সহজে গেঁথে যায়।
2. কণ্ঠস্বরের স্পষ্টতা: গানের কথা এবং গায়কী/ভয়েস-ওভারের গুণমান।
3. ব্র্যান্ডের সামঞ্জস্যতা: এটি নির্দিষ্ট চ্যানেলটির পরিচয়কে যাতে খুব ভালোভাবে তুলে ধরে।
4. এন্ট্রিটি একটি সংক্ষিপ্ত ধারণা-লিপিসহ (সর্বোচ্চ 150 শব্দ) মাইগভ পোর্টালে আপলোড করতে হবে।
5. একজন অংশগ্রহণকারী প্রতিটি চ্যানেলে একটি করে এন্ট্রি জমা দিতে পারবেন (সর্বোচ্চ 3টি)।

পুরষ্কার:
1ম প্রাইজ: ₹20,000
2য় প্রাইজ: ₹15,000
3য় প্রাইজ: ₹10,000
10টি সান্ত্বনা পুরস্কার: প্রত্যেককে ₹2,500

এখানে ক্লিক করুন নিয়ম এবং শর্তাবলীর জন্য (PDF - 124 KB)

এই টাস্কের অধীনে আবেদনপত্র জমা পড়েছে
619
সর্বমোট
0
অনুমোদিত
619
পর্যালোচনাধীন
Reset